পিএসএলে কত কোটি টাকায় বিক্রি হলেন মোস্তাফিজ?

২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার আবারও তাকে মোটা অঙ্কে দলে নিয়েছে লাহোর।


চুক্তি অনুযায়ী মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নিয়ে লাহোর লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে পরিবারে ফিরে এসেছেন। একসমযয়ের কালান্দার, সর্বদা কালান্দার।

এর আগে পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে রিটেনশন নিয়মে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *